
নিউজ ডেস্ক : কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৈয়ব আলী (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৮ মার্চ) দুপুরে পৌরসভার নওদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তৈয়র ভেড়ামারা পৌরসভার নওদাপাড়া এলাকার মতলেব আলী প্রামাণিকের ছেলে।
ভেড়ামারা পৌর মেয়র শামীমুল হক সানা জানান, দুপুরে তৈয়ব তার নিজ বাড়িতে টিউবওয়েলের সঙ্গে মোটর সেট করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।