News71.com
 Bangladesh
 08 Mar 17, 07:04 PM
 218           
 0
 08 Mar 17, 07:04 PM

ইসলামী ফ্রন্টের সঙ্গে বৈঠক করলেন এরশাদ.....

ইসলামী ফ্রন্টের সঙ্গে বৈঠক করলেন এরশাদ.....

নিউজ ডেস্ক : আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির নেতৃত্বে একটি রাজনৈতিক জোট গঠন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি। তারই অংশ হিসেবে বুধবার (৮ মার্চ) বিকেলে নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হেফাজতবিরোধী সুন্নি মতাদর্শভিত্তিক ইসলামি রাজনৈতিক দল। বৃহত্তর চট্টগ্রামে তাদের কর্মী-সমর্থক রয়েছে।

বৈঠকে বর্তমান সময়ে আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প একটি শক্তিশালী রাজনৈতিক জোট থাকার দরকার বলে মনে করেন এরশাদ। জোট গঠন নিয়ে ইসলামী ফ্রন্ট নেতাদের সঙ্গে আলোচনা করেন তিনি। জাতীয় পার্টির চেয়ারম্যানের বারিধারার বাসভবনে বৈঠকে ইসলামী ফ্রন্টের নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান মাওলানা আব্দুল মান্নান ও মহাসচিব এমএ মতিন। এ সময় দলের যুগ্ম-মহাসচিব সওম আব্দুস সামাদসহ সাত সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির পক্ষে এরশাদ ছাড়াও দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন