News71.com
 Bangladesh
 08 Mar 17, 06:46 PM
 183           
 0
 08 Mar 17, 06:46 PM

গোপালগঞ্জে বাসচাপায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী নিহত

গোপালগঞ্জে বাসচাপায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী নিহত

 

নিউজ ডেস্ক : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাসচাপায় আয়শা আক্তার (৮) নামে দ্বিতীয় শ্রেণির ছাত্রী এক ছাত্রী নিহত হয়েছে।

বুধবার (৮ মার্চ) বিকেল সোয়া ৩ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপ্তা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আয়শা চাপ্তা গ্রামের হায়দার মীরের মেয়ে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। বিকেল সাড়ে ৫ টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলী নুর জানিয়েছেন, বুধবার চাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়শা আক্তার ক্রীড়া প্রতিযোগিতা দেখে বাড়ি ফিরছিল। পথে একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন