News71.com
 Bangladesh
 08 Mar 17, 12:32 PM
 282           
 0
 08 Mar 17, 12:32 PM

গোপালগঞ্জের চেচানিয়াকান্দিতে মস্তকবিহীন লাশ উদ্ধার।।

গোপালগঞ্জের চেচানিয়াকান্দিতে মস্তকবিহীন লাশ উদ্ধার।।

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জ জেলা সদরের চেচানিয়াকান্দি নামক স্থান থেকে ১  ব্যক্তির (৪৫)  মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে  ঢাকা-খুলনা মহাসড়কের পাশের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাশের একটি ধানক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তর জন্য তা  গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা এলাকাটি ফাঁকা পেয়ে ওই স্থানে এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।  লাশের পরিচয় এখনো জানা যায়নি বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন