News71.com
 Bangladesh
 07 Mar 17, 09:11 PM
 257           
 0
 07 Mar 17, 09:11 PM

বরগুনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি করায় ১ যুবক গ্রেপ্তার।।

বরগুনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি করায়  ১ যুবক গ্রেপ্তার।।

 

নিউজ ডেস্কঃ অন্যকে ফাঁসাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুক ছড়িয়ে দেয়ার অভিযোগে বরগুনায় ১ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মনির হোসেন। সে বরগুনার তালতলী উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক ও ছোট ভাইজোড়া গ্রামের আ. মান্নানের ছেলে। এ ঘটনায় মামলা দায়েরের পর গতকাল সোমবার গভীর রাতে মনিরকে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে তালতলী থানা পুলিশ। 

এ মামলার বাদি ও তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নান্নু সিকদার জানান, মনির একই গ্রামের মজিবর রহমান ঘরামীর ছেলে সোহেলকে ফাঁসানোর জন্য তার ব্যবহৃত ‘ভালবাসার গল্প’ নামক আইডি হ্যাক করে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ওই আইডি দিয়ে ফেসবুকে আপলোড করে।

এ ঘটনা জানাজানি হলে তালতলী উপজেলা ইসলামী আন্দোলনের নেতা পান্না আকন ও তালতলীর আল-কারিম ফার্মেসির মালিক মো. জহির হোসেনের নেতৃত্বে সালিশ বৈঠকে অভিযুক্ত মনিরের বাবা বাবা আ. মান্নানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে গতকাল সোমবার রাতে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করার ঘটনায় মনির হোসেনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন তিনি।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, মামলার পরপরই অভিযুক্ত মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে মনিরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন