News71.com
 Bangladesh
 07 Mar 17, 08:50 PM
 208           
 0
 07 Mar 17, 08:50 PM

রাজবাড়ীর বসন্তপুরে সীমানা পিলারসহ ২ পাচারকারী আটক।। 

রাজবাড়ীর বসন্তপুরে সীমানা পিলারসহ ২ পাচারকারী আটক।। 

নিউজ ডেশকঃ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ধুলদী জয়পুর এলাকা থেকে আজ মঙ্গলবার দুপুরে একটি সীমানা পিলার উদ্ধার করেছে র্যাএব-৮। এর দাম প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ ব্যক্তিকে আটক করা হয়েছে। র্যাযবের দাবি, আটক  ২ ব্যক্তি পিলার পাচারকারী দলের সদস্য।

আটক হওয়া পাচারকারীরা হলো জাহাঙ্গীর হোসেন শেখ (৪৫) এবং জহিরুল ইসলাম ওরফে জহির (২৮)। জাহাঙ্গীরের বাড়ি রাজবাড়ী সদর উপজেলা বসন্তপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামে। অপর ব্যক্তি জহির ঢাকার তুরাগ নদী এলাকার কামারপাড়া গ্রামের বাসিন্দা।

ফরিদপুর র্যা ব-৮-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. রইছ উদ্দিন বলেন, তাঁর নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে আজ বেলা আড়াইটার দিকে জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তাঁর বাড়ির গোয়ালঘরের মাটি খুঁড়ে পুঁতে রাখা একটি সীমানা পিলার উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন