News71.com
 Bangladesh
 07 Mar 17, 08:45 PM
 189           
 0
 07 Mar 17, 08:45 PM

মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাতে ইন্দোনেশিয়ার সহযোগিতা কামনা ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা   

মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাতে ইন্দোনেশিয়ার সহযোগিতা কামনা ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা   

 

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মিয়ানমারের শরণার্থীদের তাদের দেশে ফেরত পাঠাতে ইন্দোনেশীয় সরকারের সহযোগিতা কামনা করেছেন। প্রধানমন্ত্রী বলেন,মিয়ানমারের শরণার্থীরা বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা এবং এর সমাধান প্রয়োজন। ’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আইওআরএ লিডার্স সামিটের সাইড লাইনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে একথা বলেন।

বৈঠকের পরে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ইন্দোনেশিয়ার পররাষ্ট্র সচিব সম্প্রতি বাংলাদেশ এবং মিয়ানমারের এই সমস্যা নিয়ে আলোচনা করতে এদুটি দেশ সফর করেছেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, প্রেস সচিব ইহসানুল করিম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম বিষয়ক ইউনিটের প্রধান (সচিব) রিয়ার অ্যাডমিরাল (অব:) মো. খোরশেদ আলম ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিব বলেন, আজ জাকার্তা কনভেনশন সেন্টারে আইওআরএ লিডার্স সামিটের সাইড লাইনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকে মিয়ানমারের শরণার্থী সমস্যাটি আলোচিত হয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বৈঠকে মিয়ানমারের শরণার্থীদের তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভূমিকা নেয়ার জন্য ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের প্রতি অনুরোধ জানান। শহীদুল হক বলেন, রেল, ওষুধ শিল্প এবং জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়েও দুই নেতার বৈঠকে আলোচনা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন