News71.com
 Bangladesh
 07 Mar 17, 08:44 PM
 198           
 0
 07 Mar 17, 08:44 PM

লন্ডনে অর্থ পাচার মামলায় তারেক রহমানের বন্ধুর বিরুদ্ধে ২ জনের রাজ সাক্ষ্য গ্রহন।। 

লন্ডনে অর্থ পাচার মামলায় তারেক রহমানের বন্ধুর বিরুদ্ধে ২ জনের রাজ সাক্ষ্য গ্রহন।। 

নিউজ ডেশকঃ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে রাজ সাক্ষ্য দিয়েছেন দুজন। লন্ডনে অর্থ পাচার মামলায় এই সাক্ষ্য নেওয়া হয়। আদালত ১২ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। রাজ সাক্ষ্য দেওয়া ২ জন হলেন বাংলাদেশ টেলিকম গ্লোব ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান এম শাহজাদ আলী ও তাঁর স্ত্রী তাহমিনা আলী।

সাক্ষ্য দেওয়ার সময় আদালতকে তাঁরা বলেন, গিয়াসউদ্দিন আল মামুন তখন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের বন্ধু হওয়ায় ব্যবসার খাতিরে তাঁকে অবৈধ কমিশন দিতে বাধ্য হয়েছি।

এ মামলায় গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধ অভিযোগ গঠন করা হয়েছে। সেখানে বলা হয়, ১৯৯১ সালে শাহজাদ আলী যুক্তরাজ্যে বসবাস করতেন। তখন তিনি তাঁর স্ত্রীর নামে ন্যাটওয়েস্ট ব্যাংকে যৌথ হিসাব খোলেন। তিনি নেদারল্যান্ডস কোম্পানির বাংলাদেশের প্রতিনিধি ছিলেন। ওই কোম্পানি রেলের সিগন্যাল আধুনিকায়নে দরপত্রে অংশ নিয়ে সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হন। কাজের চূড়ান্ত কার্যাদেশ পাইয়ে দেওয়ার জন্য মামুন অর্থ দাবি করেন।

এই ২ সাক্ষী গিয়াসউদ্দিন আল মামুনের ন্যাটওয়েস্ট ব্যাংকের অ্যাকাউন্টে ২০০৪ থেকে ০৬ সালের মধ্যে বাংলাদেশি ৬ কোটি ১ লাখ ৫৭ হাজার ৭৬২ টাকা জমা দেন। ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অনুযায়ী মামুন কোনো অ্যাকাউন্ট খুলতে পারেন না বলে অভিযোগপত্রে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন