News71.com
 Bangladesh
 07 Mar 17, 08:40 PM
 203           
 0
 07 Mar 17, 08:40 PM

চাঁদপুরে জাটকাসহ আটক ৫ মাছ ব্যবসায়ীর কারাদন্ড

চাঁদপুরে জাটকাসহ আটক ৫ মাছ ব্যবসায়ীর কারাদন্ড

নিউজ ডেস্ক : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে ১৮ মণ জাটকাসহ আটক ৫ মাছ ব্যবসায়ীকে দুই বছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মফিজুল ইসলাম তাদের এ কারাদন্ডের আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- মতলব উত্তর উপজেলার খোরশেদ আলম (৩৫), ছানাউল্লাহ (৪৫), নজরুল ইসলাম (৩৫), রুবেল (২০) ও আল-আমিন (২৭)। এদের সকলের বাড়ি উপজেলার মোহনপুর ও জোখালী গ্রামে।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) সুফল চন্দ্র জানান, দন্ডপ্রাপ্ত এসব ব্যবসায়ীরা জাটকাগুলো বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে তাদের আটক করে পুলিশ। পরে সেখান থেকে একটি পিকআপভ্যানসহ ১৮ মণ জাটকা জব্দ করা হয় বলেও জানান এসআই সুফল চন্দ্র। ইউএনও মো. মফিজুল ইসলাম বলেন, সাজাপ্রাপ্তদের বিকেলেই জেলা কারগারে ও জব্দকৃত জাটকাগুলো চাঁদপুরে জেলা প্রশাসকের নির্ধারিত কোল্ড স্টোরেজে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন