
নিউজ ডেস্ক : ভেজাল ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস ব্যবহার করায় ময়মনসিংহের জিলা স্কুল মোড় এলাকার সাজুবি বিউটি পার্লারকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেয়াদোত্তীর্ণ প্রচুর কসমেটিকস জব্দ করা হয়।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত হাশেম। এ সময় তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৫১ ধারা অনুযায়ী ওই বিউটি পার্লারকে জরিমানা করা হয়েছে।