News71.com
 Bangladesh
 07 Mar 17, 07:41 PM
 221           
 0
 07 Mar 17, 07:41 PM

সিলেটে মৎস্য আড়তে জুয়া খেলার সময় ৪২ জুয়াড়িকে জেল-জরিমানা.......

সিলেটে মৎস্য আড়তে জুয়া খেলার সময় ৪২ জুয়াড়িকে জেল-জরিমানা.......

নিউজ ডেস্ক : সিলেটে মৎস্য আড়তে জুয়া খেলার সময় ৪২ জুয়াড়িকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৭ মার্চ) নগরীর কাজির বাজার মৎস্য আড়ৎ থেকে আটকের পর বিকেল ৫ টায় তাদের জেল-জরিমানা করা হয়। আটকের পর তাদের ক্বীনব্রিজ এলাকায় নিয়ে জনসম্মুখে ৩ জনের প্রত্যেককে ১ মাস করে কারাদন্ড ও ও ২শ’ টাকা জরিমানা করা হয়। এছাড়াও একজনকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া বাকীদের একশ’ টাকা করে জরিমানা করা হলে জরিমানা দিয়ে তারা তাৎক্ষণিক ছাড়া পান এবং দন্ডপ্রাপ্তদের কারাগারে পাঠায় পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম ও সাজ্জাদুল হাসান। নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম বলেন, মৎস্য আড়তে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলে আসছিল। এমন অভিযোগে পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ৪২ জনকে জেল-জরিমানা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন