News71.com
 Bangladesh
 07 Mar 17, 06:51 PM
 179           
 0
 07 Mar 17, 06:51 PM

মেহেরপুরে শিক্ষাসফরের বাস ডাকাত দলের ৪ সদস্য আটক.......   

মেহেরপুরে শিক্ষাসফরের বাস ডাকাত দলের ৪ সদস্য আটক.......      

 

নিউজ ডেস্কঃ মেহেরপুর গাংনী থানা পুলিশ আকবপুর গ্রাম থেকে আন্তঃ জেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে। গতকাল সোমবার  রাত ৩ টার দিকে আকবুপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। এরা হলেন, গাংনী উপজেলার মটমুড়া গ্রামের শাহজামাল (৩৫), আকুবপুর গ্রামের জিনারুল (৩০),  চঞ্চল (২৪) ও মিন্টু (৩৫)। 

গাংনী থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান,গতকাল সোমবার ভোর রাতে মেহেরপুর পৌর কলেজের শিক্ষক শিক্ষার্থীরা শিক্ষাসফর শেষে বাড়ি ফেরার পথে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুরকান্দি নামক স্থানে তাদের পরিবহন থামিয়ে ডাকাতি করে। এ ঘটনার পর পুলিশ শাড়াশি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। ডাকাতির কবলে পড়া কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক প্রাথমিকভাবে তাদের সনাক্ত করেছে। গ্রেফতারকৃতদের ডাকাতির মামলা দায়ের পূর্বক মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, শিক্ষা সফর শেষে মেহেরপুর পৌর কলেজের শিক্ষক শিক্ষার্থীরা ৬টি বাসযোগে ফেরার পথে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার শুকুরকান্দিতে ডাকাতের কবলে পড়ে। ডাকাতদল শিক্ষক- শিক্ষার্থীদের জিম্মি করে নগদ টাকা, স্বর্নালংকার, মোবাইল ফোনসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন