
নিউজ ডেস্কঃ ১ টি রিভলবারসহ রবিউল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাঃব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার সানিয়াজান বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। সে ওই উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝাড়া গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে। এসময় তার কাছে থাকা ২ রাউণ্ড তাজা গুলি ও ১ টি গুলির খোসা উদ্ধার করে।
র্যা ব-১৩ নীলফামারী ক্যাম্পের কমাণ্ডার মেজর খুরশীদ আনোয়ার বলেন, আজ সকাল সাড়ে ১১টার দিকে ওই বাজারে অভিযান চালিয়ে ১ টি রিভলবারসহ রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা দুটি তাজা গুলি ও ১ টি গুলির খোসা উদ্ধার হয়। রবিউল দীর্ষদিন থেকে অবৈধ অস্ত্র এনে লালমনিরহাটসহ আশেপাশের জেলায় বিক্রী করে আসছিল। হাতিবান্ধা থানায় তার বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশে সোপর্দ করা হবে।