News71.com
 Bangladesh
 07 Mar 17, 06:00 PM
 191           
 0
 07 Mar 17, 06:00 PM

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমান ইয়াবাসহ যাত্রী আটক

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমান ইয়াবাসহ যাত্রী আটক

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমান ইয়াবাসহ জিল্লুর রহমান (২০) নামে এক যাত্রীকে আটক করেছেন কাস্টসম হাউজের প্রিভেনটিভ দলের কর্মকর্তারা। আজ মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে তাকে আটক করা হয়।

ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) মো. আলামিন জানান, বেলা সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন জিল্লুর। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টসম হাউজের প্রিভেনটিভ দলের কর্মকর্তারা তার দেহ তল্লাশি করে ৮ হাজার ৭শ’ ৫০ পিস ইয়াবা উদ্ধার করেন। আটক জিল্লুরের গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন