News71.com
 Bangladesh
 07 Mar 17, 05:46 PM
 216           
 0
 07 Mar 17, 05:46 PM

সাভারে মাইক্রোবাসে গুলি করে দেড় কোটি টাকা ছিনতাই

সাভারে মাইক্রোবাসে গুলি করে দেড় কোটি টাকা ছিনতাই

নিউজ ডেস্ক : সাভারের হেমায়েতপুর শিল্পাঞ্চলের একটি পোশাক কারখানার মাইক্রোবাসে গুলি করে এক কোটি ৬০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (৭ মার্চ) দুপুর ১২ টার দিকে শিল্পাঞ্চলের পদ্মার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২ টার দিকে শিল্প প্রতিষ্ঠান ব্যাবিলন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান অবনী নিটওয়্যার থেকে পার্শ্ববর্তী অবনী ফ্যাশন লিমিটেডে শ্রমিকদের বেতন দেওয়ার জন্য মাইক্রোবাসে করে টাকা নেওয়া হচ্ছিলো। তখন তিনটি মোটরসাইকেলে করে ৬ মুখোশধারী দুর্বৃত্ত মাইক্রোবাসটির গতিরোধ করে। এ সময় তারা মাইক্রোবাস লক্ষ্য করে কয়েক রাউন্ডি গুলি ছোড়ে এবং টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়।পুলিশের স্পেশাল বাঞ্চের (এসবি) ডিআইও হাফিজুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন