News71.com
 Bangladesh
 07 Mar 17, 05:46 PM
 191           
 0
 07 Mar 17, 05:46 PM

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও বৈশাখী বোনাস পেতে যাচ্ছেন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও বৈশাখী বোনাস পেতে যাচ্ছেন

 

নিউজ ডেস্ক : অষ্টম জাতীয় বেতন স্কেলে বৈশাখী বোনাস পেতে যাচ্ছেন বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।আজ মঙ্গলবার (৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রূহী রহমান বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকদের বৈশাখী বোনাস দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নীতিগত সিদ্ধান্ত থাকলেও তা এখনো চূড়ান্ত হয়নি। অর্থ মন্ত্রণালয় থেকে এই খাতে বরাদ্দ চাওয়া হয়নি। মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ে সিদ্ধান্তের পর অর্থ মন্ত্রণালয়ের কাছে বরাদ্দ চাওয়া হবে। এটি নিয়ে কাজ করা হচ্ছে। দ্রুত এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন