
নিউজ ডেস্ক : জেলার সীতাকুন্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাস থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের আনুমানিক বয়স ২৮ বছর। আজ মঙ্গলবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার বড় কুমিরা এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল হক জানান, সকালে চলন্ত বাস থেকে পড়ে গুরুতর আহত এক যুবককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে পথচারীরা। এই সময় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই যুবকের নাম পরিচয় জানা যায়নি। কেউ এই যুবককে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।