
নিউজ ডেস্ক : বেনাপোলের আমড়াখালীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা কলকাতা-ঢাকা রুটের সৌহার্দ্য পরিবহনের ঢাকাগামী একটি বাস থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৩ ভরি ওজনের সোনার গহনা উদ্ধার করেছে। সোমবার (৬ মার্চ) গভীর রাতে গয়নাগুলো জব্দ করা হয়।
আমড়াখালী চেকপোস্টের কমান্ডার নায়েব সুবেদার আফজাল হোসেন জানান, কলকাতা ও বেনাপোল থেকে ছেড়ে আসা সব গাড়ি আমড়াখালী বিজিবি চেকপোস্টে তল্লাশি করা হয়। এসময় কলকাতা-ঢাকা রুটের সৌহার্দ্য পরিবহনের একটি বাসেও তল্লাশি করার সময় পরিত্যক্ত অবস্থায় ৭৩ ভরি ৮ আনা সোনার গহনা উদ্ধার করা হয়। যার দাম প্রায় ২৫ লাখ ৫৫ হাজার টাকা। উদ্ধার করা গয়না মঙ্গলবার (৭ মার্চ) বেনাপোল কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে।