News71.com
 Bangladesh
 07 Mar 17, 03:03 PM
 261           
 0
 07 Mar 17, 03:03 PM

কিশোরগঞ্জে মানবতাবিরোধী অপরাধে ২ রাজাকারের রায় যেকোনো দিন।। 

কিশোরগঞ্জে মানবতাবিরোধী অপরাধে ২ রাজাকারের রায় যেকোনো দিন।। 

 

নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে কিশোরগঞ্জের সৈয়দ মো. হোসাইন ও মো. মোসলেম প্রধানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানি শেষ হয়েছে। এ মামলায় রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই ২ রাজাকারের রায় যেকোনো দিন ঘোষণা করা হবে। 

আজ মঙ্গলবার ট্রাইব্যুলানের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে ছিলেন ব্যারিস্টার তুরিন আফরোজ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান। 

আসামিদের মধ্যে মোসলেম আটক থাকলেও হোসাইন পলাতক রয়েছেন। এর আগে গত বছরের ০৯ মে ২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন