News71.com
 Bangladesh
 07 Mar 17, 03:02 PM
 195           
 0
 07 Mar 17, 03:02 PM

সিরাজগঞ্জে পান ব্যবসায়ী হত্যার মামলায় ছাত্রদল-যুবদলের ৫ নেতা কারাগারে।।

সিরাজগঞ্জে পান ব্যবসায়ী হত্যার মামলায় ছাত্রদল-যুবদলের ৫ নেতা কারাগারে।।

নিউজ ডেস্কঃ পেট্রোল বোমা হামলায় নিহত পান ব্যবসায়ী গনেস দাস হত্যা মামলায় সিরাজগঞ্জে জেলা ছাত্রদল ও যুবদলের ৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।আজ মঙ্গলবার বেলা ১১টায় ছাত্রদল যুবদলের নেতারা সিরাজগঞ্জ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে শুনানী শেষে বিচারক মোরশেদ আলম তাদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

এরা হলেন, সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি শামসুল আলম, পৌর যুবদলের যুগ্ম-সম্পাদক আলী জোয়াদ্দার, যুবদলকর্মী মনোয়ারুল ইসলাম মনা, ওবায়দুল ইসলাম টাংকি ও জেলা ছাত্রদলের সদস্য শাহীন জোয়াদ্দার। এদিকে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মুক্তিদাবী করেছেন, জেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন রাজেশ, যুগ্ম-আহবায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুলাহ আল কায়েস, জেলা যুবদলের সভাপতি আবু সাঈদ সুইট, সাধারণ সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু ও পৌর যুবদলের সভাপতি রেজাউল জোয়াদ্দার।

মামলার নথি থেকে জানাযায়, ২০১৫ সালের ৩১ জানুয়ারী হরতাল-অবরোধ চলাকালে সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাতিতে পেট্রোল বোমা হামলায় নিহত হন পান ব্যবসায়ী গনেশ দাস। এই অভিযোগে বিএনপি-জামায়াত, ছাত্রদল-ছাত্র শিবির, যুবদলের ১২৯ নেতাকর্মীর নাম উলে¬খ করে অজ্ঞাতনামা আরো ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই)  দুলাল হোসেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম বিএনপি-জামায়াতের ১৩০ জনের নাম উল্লে¬খ করে ২০১৬ সালের ৩০ জুন আদালতে চার্জশিট দাখিল করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন