News71.com
 Bangladesh
 07 Mar 17, 11:20 AM
 257           
 0
 07 Mar 17, 11:20 AM

কেশবপুরে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক

কেশবপুরে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক

নিউজ ডেস্ক : যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমানকে ১২০ পিস ইয়াবাসহ আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল সোমবার (৬ মার্চ) রাত ১০ টার দিকে উপজেলার ত্রিমোহিনী বাজার থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, ইউপি চেয়ারম্যান আনিসুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বেচাকেনার অভিযোগ থাকায় গতকাল সোমবার (৬ মার্চ) সংবাদের ভিত্তিতে রাত ১০ টার দিকে উপজেলার ত্রিমোহিনী বাজারে অভিযান চালিয়ে আনিসুর রহমানকে আটক করা হয়। এ সময় তার প্যান্টের পকেট থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

যশোর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০ টার দিকে উপজেলার ত্রিমোহিনী বাজারে অভিযান চালিয়ে আনিসুর রহমানকে আটক করা হয়। এ সময় তার প্যান্টের পকেট থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

যশোরের সহকারী পুলিশ সুপার (সার্কেল-খ) শেখ জামাল আল নাসের বলেন, ইউপি চেয়ারম্যান আনিসুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বেচাকেনার অভিযোগ রয়েছে। এছাড়া জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সহকারী ভূমি অফিসারকে মারপিটের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন