News71.com
 Bangladesh
 07 Mar 17, 11:19 AM
 207           
 0
 07 Mar 17, 11:19 AM

চাঁদপুরে ১৩ মামলার আসামি মাদক ব্যবসায়ী ভাগিনা জলিল আটক

চাঁদপুরে ১৩ মামলার আসামি মাদক ব্যবসায়ী ভাগিনা জলিল আটক

 

নিউজ ডেস্ক : চাঁদপুর সদর উপজেলা থেকে ১৩ মামলার আসামি মো. জলিল (৩৩) ওরফে ভাগিনা জলিলকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (৬ মার্চ) রাত ১১ টায় পুলিশের নিয়মিত অভিযানে শহরের বাসস্ট্যান্ড রোডের তাজমহল হোটেলের তৃতীয় তলার ৪১৬ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়। আটক জলিল কুমিল্লা সদর দক্ষিণ থানার টেক বালিয়া এলাকার মৃত আলী হোসেনের ছেলে। এলাকায় তিনি মাদক সম্রাট ভাগিনা জলিল নামে পরিচিত।

পুলিশ সূত্রে জানা যায়, জলিল কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক পাচারকারীদের মধ্যে অন্যতম। সে ভারত সীমান্তের ৪ পয়েন্ট দিয়ে আসা মাদক দেশে পাচার করে। জলিল ১৩ মামলার আসামি এই তথ্য দেশের সব থানায় দেওয়া আছে। তাকে আটকের পর কুমিল্লা সদর দক্ষিণ থানায় যোগাযোগ করা হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকালে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ তার বিরুদ্ধে থাকা সব ওয়ারেন্টের কাগজপত্র নিয়ে চাঁদপুর আদালতে দেয়া হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালি উল্লাহ ওলি বলেন, জলিল কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক পাচারকারীদের মধ্যে অন্যতম। সে ভারত সীমান্তের ৪ পয়েন্ট দিয়ে আসা মাদক দেশে পাচার করে। চাঁদপুরে মাদকের টাকা নেওয়ার জন্য সে আসে। বর্তমানে সে চাঁদপুর মডেল থানা হেফাজতে রয়েছে। সকালে তাকে আদালতে পাঠানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন