News71.com
 Bangladesh
 07 Mar 17, 11:16 AM
 208           
 0
 07 Mar 17, 11:16 AM

পিরোজপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কৃষক নিহত

পিরোজপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কৃষক নিহত

নিউজ ডেস্ক : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় গৌরিপুর ইউনিয়নের উত্তর পৈকখালীতে জালাল হাওলাদার (৪০) নামে সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জালাল হাওলাদার একই গ্রামের মৃত কাদের হাওলাদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় জালাল হাওলাদরকে ফোন করে বাড়ির বাহিরে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সেলিম চৌকিদারের বাড়ির পাশের মাঠে জালালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানয়ীরা জালালকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে নিহতের স্ত্রী পারুল বেগম জানান, পাশ্ববর্তী সরদার পাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মারুফের সঙ্গে জালালের পাওনা টাকা নিয়ে বিরোধ ছিলো। এ ঘটনার জের ধরেই এ হত্যাকান্ড ঘটতে পারে বলেও তিনি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন