News71.com
 Bangladesh
 07 Mar 17, 11:16 AM
 236           
 0
 07 Mar 17, 11:16 AM

কুড়িগ্রামে ধরা পড়েছে ১২০ কেজি ওজনের ২টি বাঘা আইড় মাছ

কুড়িগ্রামে ধরা পড়েছে ১২০ কেজি ওজনের ২টি বাঘা আইড় মাছ

নিউজ ডেস্ক : কুড়িগ্রামের উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদে মাছ ধরার সময় জেলের জালে আটকা পড়েছে ১২০ কেজি ওজনের বিশাল আকারের দু’টি বাঘা আইড় মাছ। উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে ব্রহ্মপুত্র নদ থেকে চরবাগুয়া গ্রামের জেলে আছিরুদ্দিন মাছ দু’টি ধরেন বলে জানা যায়। গতকাল সোমবার (৬ মার্চ) বিকালে জেলে আছিরুদ্দিন উলিপুর উপজেলা সদরের মাছের বাজারে বিক্রির জন্য নিলে এক নজর দেখার জন্য ভিড় করে উৎসুক জনতা।

হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম আবুল হোসেন জানান, উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে মাছ ধরার সময় চরবাগুয়া গ্রামের জেলে আছিরুদ্দিন মাছ দু’টি ধরেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন