
নিউজ ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল সোমবার (৬ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা এলাকায় এ দুঘর্টনা ঘটে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল এ ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে এখন পর্যন্ত নিহতেদের পরিচয় জানা যায়নি।