
নিউজ ডেস্ক : প্রতিবেশীর বাড়ীর আগুন নেভাতে গিয়ে নীলফামারীর জলঢাকায় এক হৃদরোগীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গতকাল সোমবার (৬ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের নেকবক্ত বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত টয়রা মামুদ (৪৭) ডাঙ্গাপাড়া গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, রাতে এলাকার মৃত বেদেরা মামুদের ছেলে বুদারন্ড মামুদের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর তা দ্রুত পাশের ঘরগুলোতেও ছড়িয়ে পরে। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে আটটি ঘর ও ঘরে থাকা ধান, চাল, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। এসময় আগুন নেভাতে এসে এর ভয়াবহতা দেখে আতঙ্কিত হয়ে টয়রা মামুদের বুকে ব্যথা শুরু হয়। এতে কিছুক্ষণ পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।জলঢাকা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মনতাজুল ইসলাম বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে।