News71.com
 Bangladesh
 07 Mar 17, 11:14 AM
 215           
 0
 07 Mar 17, 11:14 AM

দশমিনার নদীতে পড়ে স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু.....

দশমিনার নদীতে পড়ে স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু.....

 

নিউজ ডেস্ক : পটুয়াখালীর দশমিনা উপজেলায় ট্রলার (ইঞ্জিনচালিত নৌকা) থেকে নদীর পানিতে পড়ে অনামিকা (১৬) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (৬ মার্চ) রাতে পূর্ব দশমিনার উত্তর রনগোপালদী সংলগ্ন নদীর তীরে এ ঘটনা ঘটে। জানা যায়, বিয়ের যাত্রী হয়ে ট্রলারে ওঠার সময় অনামিকা ট্রলার থেকে নদীর পানিতে পড়ে যায়। পানিতে ডুবে যাওয়ার কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত অনামিকা দশমিনা উপজেলার অলীপুরার চাঁনমিয়ার কন্যা। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের যাত্রী হয়ে ট্রলারে ওঠার সময় অনামিকা ট্রলার থেকে নদীর পানিতে পড়ে যায়। পানিতে ডুবে যাওয়ার কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন