News71.com
 Bangladesh
 07 Mar 17, 11:14 AM
 205           
 0
 07 Mar 17, 11:14 AM

গভীররাতে ঢাকার হাজারীবাগে আগুন ।। মাত্র দেড় ঘন্টায় পুড়ল ৮০ টি ঘর.....

গভীররাতে ঢাকার হাজারীবাগে আগুন ।। মাত্র দেড় ঘন্টায় পুড়ল ৮০ টি ঘর.....

 

নিউজ ডেস্ক : রাজধানীর হাজারীবাগের কালুনগর মিয়াবাড়ী বস্তিতে আগুন লেগে ৮০ টি ঘর পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত সাড়ে ৩ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত সাড়ে ৩ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগলে পাশর্^বর্তী ৮০ টি ঘর পুড়ে যায়। তবে এসময় কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস সদর দফতরের দায়িত্বরত কর্মকর্তা আতাউর রহমান জানান, রাত সাড়ে ৩ টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টার পর ভোর ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লেগেছে। এতে ৮০ টি ঘর পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন