News71.com
 Bangladesh
 07 Mar 17, 11:13 AM
 207           
 0
 07 Mar 17, 11:13 AM

দিনাজপুরে জুয়াড়িদের হামলা ।। এসপি সহ ১০ পুলিশ সদস্য আহত.....

দিনাজপুরে জুয়াড়িদের হামলা ।। এসপি সহ ১০ পুলিশ সদস্য আহত.....

 

নিউজ ডেস্কঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দক্ষিণ বোয়ালমারী গ্রামের করোতয়া নদীর তীরে জুয়াড়িদের হামলায় অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ উজ্জামান আশরাফসহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দিনাজপুর পুলিশের গোয়েন্দা শাখার  (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান রয়েছেন।

দিনাজপুর পুলিশের বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হাফিজুর জানান, জুয়াড় খেলার আসর লক্ষ্য করে পুলিশের অভিযান চালানোর সময় জুয়াড়িদের হামলায় অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ উজ্জামান আশরাফ ও দিনাজপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মনিরুজ্জামানসহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত সবাইকে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন