News71.com
 Bangladesh
 06 Mar 17, 09:14 PM
 204           
 0
 06 Mar 17, 09:14 PM

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় স্বতন্ত্র প্রার্থী জয়ী।।

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় স্বতন্ত্র প্রার্থী জয়ী।।

নিউজ ডেস্কঃ খাগড়াছড়ির গুইমারা উপজেলার প্রথম নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী উসে প্রু মারমা জয়ী হয়েছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী পূর্ণ কান্তি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ঝরনা ত্রিপুরা জয়ী হয়েছেন। আজ সন্ধ্যায় গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনের এই বেসরকারি ফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নতুন এই উপজেলার প্রথম নির্বাচনে ভোট গ্রহণ চলে।

এই নির্বাচনে প্রশাসনের সহায়তায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ভোট জালিয়াতি করছে বলে অভিযোগ করেছে জেলা বিএনপি। তবে ভোটের আয়োজনে প্রশাসনের নিয়ন্ত্রণের ব্যাপকতা ছিল চোখে পড়ার মতো।মাত্র ১৪টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) ৪০ সদস্যের একটি দল, বিজিবি ও সেনাবাহিনীও নামানো হয়। এ ছাড়া নিরাপত্তায় প্রচুর পুলিশ মোতায়েন ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন