
নিউজ ডেস্ক : সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরাফাত হোসেন ৩৯ হাজার ৪শ’ ৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা ৩২ হাজার ২শ’ ৭২ ভোট পেয়েছেন। সোমবার (৬ মার্চ) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ ফলাফল ঘোষণা করেন উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার কামরুল হাসান।
উল্লেখ্য, গত বছর ৩০ জানুয়ারি অনুষ্ঠিত পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করার জন্য কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ২০১৫ সালের ৩ ডিসেম্বর পদত্যাগ করেন। এতে কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যানের পদটি শূন্য হয়।