
নিউজ ডেস্ক : গলাচিপা পৌরসভা উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সদ্য প্রয়াত মেয়রের ছেলে আহসানুল হক তুহিন নৌকা প্রতীকে ৬০২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর হোসেন খান ধানের শীষ প্রতীকে ৮২৪ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী আবু তালেব মিয়া নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৭৯৭ ভোট।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর হোসেন।
এর আগে সোমবার (৬ মার্চ) সকাল ৮ টা থেকে শুরু হওয়া পৌরসভা উপ নির্বাচন শান্তিপূর্ণভাবে বিকেল ৪ টায় শেষ হয়। উল্লেখ্য, এ পৌরসভায় ১৪ হাজার ৬শ’ ৬১ ভোটারের মধ্যে এ উপ-নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৭ হাজার ৭শ’ ১১ ভোটার।