News71.com
 Bangladesh
 06 Mar 17, 09:00 PM
 212           
 0
 06 Mar 17, 09:00 PM

মোবাইল ব্যাংকিংয়ে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার।।

মোবাইল ব্যাংকিংয়ে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার।।

 

নিউজ ডেস্কঃ মোবাইল ব্যাংকিংয়ে পাঠানো টাকা প্রতারণার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ(সিআইডি)। আজ সোমবার সকালে যাত্রাবাড়ী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, জিয়াউর রহমান মিশু (৩৪), মমিন মৃধা(১৯) ও হাসিবুল হাসান ফাহিম (১৯)।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল ইসলাম জানান, গত ১০ জানুয়ারি ঢাকায় এক মেডিক্যাল শিক্ষার্থীর কাছে তার বাবা বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা পাঠান। এর কিছু সময় পরে ওই শিক্ষার্থীর মোবাইল ফোনে আরো একটি ম্যাসেজ আসে। সেখানে বলা হয়, ভুল বশত তার ৫ হাজার টাকা ওই মোবাইল ফোনে চলে গেছে। টাকাটি ফেরত পাঠানোর অনুরোধ করা হয়। তখন ওই শিক্ষার্থী তার মোবাইল ফোন থেকে ৫ হাজার টাকা ফেরত দেয়। কিছু সময় পর বুঝতে পারে যে ভুয়া ম্যাসেজে সে ওই টাকা ফেরত পাঠিয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় ওই শিক্ষার্থী শাজাহানপুর থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্ত করে সিআইডি পুলিশ দেখতে পায় যে, এরকম একটি প্রতারক চক্র রয়েছে যে যারা মোবাইল ফোনের দোকানে ঘোরাঘুরি করে। কোন গ্রাহক মোবাইল ফোনে টাকা পাঠালে, ওই নম্বরটি কৌশলে দেখে নেয়। পরে ওই মোবাইল ফোনে তাৎক্ষণিক একটি ম্যাসেজ পাঠিয়ে গ্রাহককে বিব্রত করে। গ্রেফতারকৃত চক্রটি গত এক বছর ধরে রাজধানীতে  মোবাইল ব্যাংকিংয়ে পাঠানো লক্ষাধিক টাকা প্রতারণা করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন