
নিউজ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুন্ডে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ মার্চ) দুপুরে সীতাকুন্ড উপজেলার ভাটিয়ার গলফ ক্লাবের পাশে লেকের ধার থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সীতাকুন্ড থানার ওসি ইফতেখার হাসান বলেন, নিহতের বয়স আনুমানিক ২৫ বছর হবে। বোরকা পরিহিত মহিলার কাঁধে ভ্যানিটি ব্যাগ পাওয়া গেছে। ঘটনাস্থলে এক জোড়া চামড়ার জুতাও পাওয়া গেছে। তাকে খুন করা হয়েছে বলে মনে হচ্ছে। ধর্ষণের পরও খুন করা হতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হব। আপাতত আমরা একটি হত্যা দায়ের করছি। একইসঙ্গে পরিচয় উদঘাটন করার চেষ্টা করছি।