News71.com
 Bangladesh
 06 Mar 17, 07:48 PM
 241           
 0
 06 Mar 17, 07:48 PM

কারাফটক থেকে আটক হলেন বিএনপি নেতা সোহেল

কারাফটক থেকে আটক হলেন বিএনপি নেতা সোহেল

নিউজ ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবীব উন নবী খান সোহেলকে কারাফটক থেকে ফের আটক করা হয়েছে। এ খবর নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, সোমবার (৬ মার্চ)  সন্ধ্যা সাড়ে ৬ টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে জামিনে মুক্তি নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন হাবীব উন নবী খান সোহেল। তাকে রিসিভ করার জন্য আত্মীয়-স্বজনও এসেছিলেন কারাফটকে। কিন্তু ফটক থেকে ফের তাকে আটক করে ঢাকার ডিবি কার্যালয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। 

উল্লেখ্য, ২০১৫ সালে বিএনপি-জামায়াতের অনির্দিষ্টকালের অবরোধ-হরতালে গাড়ি ভাঙচুর, অগ্নি সংযোগসহ নাশকতার বেশ কয়েকটি মামলায় দীর্ঘদিন কারাবন্দি রয়েছেন হাবীব উন নবী খান সোহেল। কারাবন্দি হওয়ার আগে বেশ কিছু দিন আত্মগোপনে ছিলেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন