
নিউজ ডেস্ক : গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় জুয়া ও হাউজির প্যান্ডেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৬ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।গাজীপুরের এনডিসি মো. মামুন শিবলী জানান, দীর্ঘ দিন ধরে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় বিশাল প্যান্ডেল করে জুয়া ও হাউজির আসর বসায় প্রভাবশালী একটি মহল। এ নিয়ে এলাকাবাসী একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ করেন।
সকালে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জুয়া ও হাউজির আসর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উচ্ছেদ করে। এ সময় বিপুল পরিমাণ জুয়া ও হাউজির মালামাল জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে আয়োজকরা পালিয়ে যান। উচ্ছেদ অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের-১ এর সদস্যরা সহযোগিতা করেন।