News71.com
 Bangladesh
 06 Mar 17, 07:21 PM
 204           
 0
 06 Mar 17, 07:21 PM

বগুড়া সদর উপজেলা জামায়াতের আমির ও বাছেদ গ্রেফতার।।

বগুড়া সদর উপজেলা জামায়াতের আমির ও বাছেদ গ্রেফতার।।

 

নিউজ ডেস্কঃ বগুড়ার কাহালু থানার পুলিশ আজ সোমবার দুপুরে উপজেলার মালঞ্চা ইউনিয়নের কল্যাপাড়া গ্রাম থেকে বগুড়া সদর উপজেলা জামায়াতের আমির ও সহকারী অধ্যাপক আব্দুল বাছেদকে (৪৬) গ্রেফতার করেছে। কাহালু থানার অফিসার ইনচার্জ নুর-এ-আলম সিদ্দিকী জানান, আব্দুল বাছেদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ১৫টি এবং কাহালু থানায় ৩টি সন্ত্রাস ও নাশকতাসহ বিভিন্ন  মামলা রয়েছে। গ্রেফতারকৃত আব্দুল বাছেদ বগুড়া সদর উপজেলার মহিষবাতান গ্রামের মৃত বাহার উদ্দিনের পুত্র।

আরও জানা গেছে, তিনি কাহালু’র কল্যাপাড়া আরোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসার ইসলামের ইতিহাস বিষয়ের একজন সহকারী অধ্যাপক। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি কাহালু থানায় পুলিশি হেফাজতে ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন