News71.com
 Bangladesh
 06 Mar 17, 07:19 PM
 214           
 0
 06 Mar 17, 07:19 PM

হবিগঞ্জে বিআরটিসি বাসের চাপায় প্রতিবন্ধী শিশু নিহত

হবিগঞ্জে বিআরটিসি বাসের চাপায় প্রতিবন্ধী শিশু নিহত

নিউজ ডেস্ক : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জনতা বাজারে বিআরটিসি বাসের চাপায় রাসেল মিয়া (৯) নামে এক প্রতিবন্ধী শিশু নিহত হয়েছে। আজ সোমবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার গজনাইপুর ইউনিয়নের গাবদেবপুর গ্রামের আব্দুল আওয়াল মিয়ার ছেলে।

গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ আলী জানান, বিকেলে সিলেটগামী বিআরটিসি পরিবহনের একটি বাস রাসেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল চন্দ্র ভৌমিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ ঘটনার পর থেকে উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে বাসটি আটক করে রেখেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন