
নিউজ ডেশকঃ সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ সরদারকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে শহরের অদূরে আলীপুর এলাকার সোনালী ফিলিং স্টেশন থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
বিএনপি নেতা অব্দুর রউফ সরদার সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামের আলহাজ্ব আব্দুস সাত্তার সরদারের ছেলে। তিনি সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও আলীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্য বিএনপি নেতা অব্দুর রউফ সরদারকে গ্রেফতারের ঘটনা নিশ্চিত করেন জানান, নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।