News71.com
 Bangladesh
 06 Mar 17, 07:02 PM
 250           
 0
 06 Mar 17, 07:02 PM

রাজধানীতে নিজের বন্দুকের গুলিতে কনস্টেবল আহত

রাজধানীতে নিজের বন্দুকের গুলিতে কনস্টেবল আহত

নিউজ ডেস্ক : রাজধানীতে দায়িত্ব শেষে অস্ত্র জমা দেওয়ার সময় ভুলবশত গুলি বেরিয়ে মাহাবুব আলম (২৫) নামে পুলিশের এক কনস্টেবল আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (৬ মার্চ) বিকেল ৪ টায় মিরপুরে এ ঘটনা ঘটে। আহত মাহাবুব জানান, গুলশানে ডিউটি শেষ করে মিরপুর-১৪ পুলিশ লাইনে অস্ত্রাগারের সামনে অস্ত্র জমা দেওয়ার সময় ভুলবশত গুলি বেরিয়ে পায়ে লাগে।

এ সময় অন্য পুলিশ কর্মকর্তারা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে যায়। ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, তার দুই পায়ে শর্টগানের গুলির আঘাত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন