News71.com
 Bangladesh
 06 Mar 17, 07:00 PM
 203           
 0
 06 Mar 17, 07:00 PM

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

নিউজ ডেস্ক : সুন্দরবনে অভিযান চালিয়ে দশ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড কৈখালী ক্যাম্পের সদস্যরা। আজ সোমবার (৬ মার্চ) বিকেলে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ভারত সীমান্ত সংলগ্ন কালিন্দী নদী থেকে এ জাল উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের কৈখালী ক্যাম্পের পেটি অফিসার শাফিকুর রহমান জানান, সুন্দরবনে নিরাপত্তা টহল দেওয়ার সময় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। তবে এসময় কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন