
নিউজ ডেস্ক : চলতি মাসের মধ্যেই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে একটি চেকলিস্ট (আবশ্যিক কাগজপত্রাদি তালিকা) তৈরি করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মোহাম্মদ আবদুল্লাহ। তৈরি করা এ চেকলিস্টে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করারও প্রস্তাব থাকবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (৬ মার্চ) নির্বাচন কমিশনে সচিব তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
এসময় তিনি বলেন, মার্চে তৈরি করা চেকলিস্টের ভিত্তিতেই আগামী দু’বছর ধরে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া হবে। ২০১৯ সালের ৫ জানুয়ারির (বর্তমান সরকারের ৫ বছর মেয়াদ) আগের ১ শ’ ৮০ দিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।