
নিউজ ডেস্ক : চট্টগ্রামে ৭৫ পিস স্বর্ণের বারসসহ গ্রেফতার হওয়া জামাল উদ্দিন নামে এক ব্যক্তিকে ১২ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড দিয়েছেন। সোমবার (৬ মার্চ) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এই রায় দিয়েছেন। চট্টগ্রাম মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।