News71.com
 Bangladesh
 06 Mar 17, 06:49 PM
 205           
 0
 06 Mar 17, 06:49 PM

চট্টগ্রামে নকল ভোল্টেজ স্ট্যাবিলাইজারসহ আটক ৩

চট্টগ্রামে নকল ভোল্টেজ স্ট্যাবিলাইজারসহ আটক ৩

নিউজ ডেস্ক : নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ নকল ভোল্টেজ স্ট্যাবিলাইজারসহ ৩ ব্যক্তিকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। সোমবার (৬ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশের একটি টিম রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথায় একটি গুদামে অভিযান চালায়।

নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ বলেন, রিয়াজউদ্দিন বাজারে তৈরি নিম্নমানের স্ট্যাবিলাইজারে ওয়ালটনসহ বিভিন্ন নামিদামী কোম্পানির সিল লাগিয়ে বিক্রি করা হচ্ছিল।  খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালিয়েছি। দুই পিকআপে করে জব্দ স্ট্যাবিলাইজারগুলো নিয়ে আসা হয়েছে। উল্লেখ্য, বিদ্যুতের ভোল্টেজ নিয়ন্ত্রণের জন্য স্ট্যাবিলাইজার ব্যবহার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন