News71.com
 Bangladesh
 06 Mar 17, 06:48 PM
 171           
 0
 06 Mar 17, 06:48 PM

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক : ঠাকুরগাঁওয়ে এক গৃহবধূকে গণধর্ষণের দায়ে ৪ ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাস করে কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। সোমবার (৬ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মীর্জা মোহাম্মদ আয়ুব আলী এ রায় দেন।

দন্ডাদেশ প্রাপ্তরা হলেন- ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার উত্তর বোয়ালিয়া গ্রামের আলাউদ্দীনের ছেলে আলমগীর (২০), জমসেদ আলীর ছেলে ইসমাঈল হোসেন (৩০), মাধবপুর গ্রামের আমির উদ্দীনের ছেলে আরিফ হোসেন (২২) ও উত্তর বোয়ালিয়া গ্রামের আব্দুর বারেকের ছেলে ইউসুফ আলী। এদের মধ্যে আরিফ হোসেন রায় ঘোষণার সময় পলাতক ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, উত্তর বোয়ালিয়া গ্রামে এক বাসের হেলপার হিসেবে চাকরি করায় তার স্ত্রী প্রায় সময় বাড়িতে একা থাকতেন। এ সুযোগে ওই গৃহবধূকে আসামিরা সময়ে অসময়ে উত্ত্যক্ত করতো। এতে প্রতিবাদ করায় আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ২০১৫ সালের ১৮ জুন দিবাগত রাতে ওই ৪ যুবক সিঁদ কেটে ঘরে ঢুকে একমাত্র সন্তানকে হত্যার ভয় দেখিয়ে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ৪ ধর্ষককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ওই ৪ যুবকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগ সন্দোহতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের এ দন্ড দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন