
নিউজ ডেস্ক : রাজধানীর গাবতলী কোর্টবাড়ি এলাকার বিদ্যুৎ স্পৃষ্ট গৃহবধূ হাসিনা বেগম (২৬) মারা গেছেন। সোমবার (৬ মার্চ) সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাসিনা ভোলা সদর উপজেলার রইচা গ্রামের মনির হোসেনের স্ত্রী। নিহতের স্বামী মনির জানান, বর্তমানে তারা গাবতলী কোর্টবাড়ি ১৩২ নম্বর বাসায় ভাড়া থাকেন। সকালে ঘুম থেকে উঠে দরজা খুলতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয় হাসিনা। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সকাল ৮ টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।