
সাউথইস্ট ইউনিভার্সিটিকে সেরা আঞ্চলিক বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত করেছে ইউরোপ বিজনেস অ্যাসেম্বলি (ইবিএ)। একই সঙ্গে এই ইউনিভার্সিটির উপাচার্য আনোয়ার হোসেন বিজ্ঞান ও শিক্ষা ক্ষেত্রে ‘বছরের শ্রেষ্ঠ ম্যানেজার’ নির্বাচিত হয়েছেন।
সাউথইস্ট ইউনিভার্সিটিকে মনোনয়ন প্রদানে শিক্ষা ক্ষেত্রে এর পেশাদারি, বৈজ্ঞানিক মনোভাব, খ্যাতি, উচ্চপর্যায়ের স্বীকৃতি এবং টেকসই বৈজ্ঞানিক সাফল্যকে বিবেচনা করেছে ইবিএ। পুরস্কার প্রদান অনুষ্ঠান ১৫ ডিসেম্বর যুক্তরাজ্যের অক্সফোর্ডে অনুষ্ঠিত হবে। খবর বিজ্ঞপ্তি