
নিউজ ডেশকঃ রাজধানীর যাত্রীবাড়ীতে ১ টি ট্রাক থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতারকৃতরা হলেন, হাবিবুর রহমান ও সেলিম রেজা।মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো অঞ্চল (উত্তর) সহকারী পরিচালক খোরশেদ আলম জানান, আজ সোমবার ভোর সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী মোড়ে একটি চলন্ত ট্রাক থামিয়ে অভিযান চালানো হয়।
ওই ট্রাকে করে যাত্রীবেশী ২ মাদক ব্যবসায়ী চট্টগ্রাম থেকে ইয়াবা ঢাকায় নিয়ে আসছিলেন। তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ ব্যাপারে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।