News71.com
 Bangladesh
 06 Mar 17, 01:12 PM
 205           
 0
 06 Mar 17, 01:12 PM

পাঠ্যপুস্তকে পরিবর্তন কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল......

পাঠ্যপুস্তকে পরিবর্তন কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল......

নিউজ ডেস্ক : প্রথিতযশা এবং স্বনামধন্য লেখকদের বাদ দিয়ে পাঠ্যপুস্তকে পরিবর্তন আনা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দুই শিক্ষাবিদের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (৬ মার্চ) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

চার সপ্তাহের মধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন