
নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরা এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. বেল্লাল উদ্দিন (৩৫) নামে এপিবিএন এর এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। সোমবার (৬ মার্চ) সকাল পৌনে ১০ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত বেল্লাল উদ্দিনের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার মৃত. মোসলেম উদ্দিনের ছেলে। ঢাকা রেলওয়ে থানা কমলাপুরের উপ-পরিদর্শ (এসআই) আলী আকবর জানান, রেললাইন পার হওয়ার সময় তিনি ট্রেনে কাটা পড়ে মারা যান। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেসে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে এলাকাবাসী।